বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বাহুবলে ২ মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত তাদের এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হল-উপজেলার আব্দাপটিয়া প্রকাশিত চারগাঁও গ্রামের ইনছান মিয়ার পুত্র আবাস আলী (২১) ও একই উপজেলার বানিয়াগাঁও গ্রামের কাছুম আলীর পুত্র আবেদ আলী (৩০)। এদিকে ভবানীপুর গ্রামের ওয়াছুরুল্লাহর পুত্র নুরাজ মিয়া (৩০) কে সরকারি আদেশ অমান্য করার দায়ে একই আদালতে ১০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই মোস্তফা মাজেদ বিন রশিদের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মন্দিরের পাশে গাঁজা সেবন করার সময় আবাস আলী ও আবেদ আলীকে গ্রেফতার করে।
আটকের বিষয়টি স্বীকার করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির বলেন, গাঁজা সেবনকারী আবাস আলী ও আবেদ আলীকে হাতেনাতে আটক করে নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে তাদেরকে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com