শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচং সিএনজি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

বানিয়াাচং প্রতিনিধি ॥ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বানিয়াচং সিএনজি মালিক সমিতির (রেজি নং-১০৭৪) দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ হলরুমে এই জাঁকজমপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পদক ও সদস্যসহ মোট ৬টি পদের বিপরীতে ১৩জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী (উড়োজাহাজ) পেয়েছেন ৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সবুজ মিয়া (সিএনজি) পেয়েছেন ৩৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমশের আলী (প্রজাপতি) পেয়েছেন ৫১ ভোট, তার নিকটতম আবু সাঈদ (টিয়া পাখি) পেয়েছেন ৫০ ভোট। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হোসেন (সিলিং ফ্যান) পেয়েছেন ৭০ ভোট, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছালেক মিয়া ( াইকেল) পেয়েছেন ৩২ ভোট। সহ-সাংগঠনিক পদে ছাদিকুল মিয়া (কাঁঠাল) পেয়েছেন ৩৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বি সবুজ মিয়া (আম) পেয়েছেন ৬৮ ভোট। প্রচার সম্পাদক পদে হাসান মিয়া (বাইসাইকেল) পেয়েছেন ৬০ ভোট, আর আবু ছালেক মিয়া (রিক্সা) পেয়েছেন ৪০ ভোট। সদস্য পদে গেদু মিয়া (কলস) ৬৯ ভোট ও আনোয়ার মিয়া (মোরগ) ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী জজ মিয়া (ফুটবল) পেয়েছেন ৩৯ ভোট।
উল্লেখ, সিএনজি মালিক সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪টি পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তারা হলেন, সভাপতি পদে শেখ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক এস আর সবুজ, কোষাধ্যক্ষ পদে মোঃ সেলিম মিয়া এবং দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১১০ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালণ করেন, সিএনজি মালিক সমিতির আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া, সহকারী নির্বাচন কমিশনার আলমগীর হোসেন, মোঃ সেলিম মিয়া, আজিজুল লস্কর, আহমুদুল কবির ও হাবিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com