বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আমিও মানুষ মানব সেবা সংঘের বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৭২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আর্ত-মানবতার সেবা ও ধর্মীয় আলোকে মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমিও মানুষ মানব সেবা সংঘ। সাংগঠনিক ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষ দু’বছর (২০১৯-২০) জন্য ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু আহমদের উপস্থিতিতে মাহিদুল ইসলাম সোহানকে সভাপতি ও তোফাজ্জল হক মিজানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের পূর্নাজ্ঞ কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কাজী মিলাদ, সহ-সভাপতি হোসাইন আহমদ নাসির, মোহাম্মদ রাসেল, তারেক হোসাইন, মিছবাহ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক আহমেদ হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক মুসা আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ, তথ্য বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন। নব নির্বাচিত কমিটির সভাপতি বলেন, সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। এই সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ২নং ইউপি শাখা সর্বদা সচেষ্ট থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com