সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে বিষপানে কিশোরের আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে বাপ্পার হোসেন (১৭) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের অভিযোগ আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াশ না করে হবিগঞ্জে রেফার্ড করায় তার মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের উলমত আলীর পুত্র। গতকাল বুধবার বিকাল ৪টায় বাপ্পার হোসেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার পিতা জানান, গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোন নার্স কিংবা ডাক্তার সময় মত পাওয়া যায়নি। ওই সময় তারা ডিউটি বাদ দিয়ে ঘুমিয়ে পড়ছিল। চেছামেছির এক ঘন্টা পর নার্স ও ব্রাদার্সরা এগিয়ে এসে বাপ্পারকে ওয়াশ না করে তার অবস্থা আশংখাজনক বলে হবিগঞ্জে রেফার্ড করে দেন। তারা ভোররাতে এনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে যাবতীয় চিকিৎসা করেন ডাক্তাররা। পরে ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com