বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৭৮৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবলে দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী সানু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানু মিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম ও এসআই মোস্তাফিজের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, চেক ডিজঅনার মামলায় গ্রেফতারকৃত সানু মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালত দশ মাসের কারাদন্ড এবং আঠারো লক্ষ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছিল। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com