বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পইলে চক্ষু শিবিরের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পইলের ঐতিহ্যবাহী বাৎসরিক বিনামূল্য চক্ষু শিবিরের প্রস্তুতি গতকাল সোমবার সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার মুরুব্বীয়ান ও যুবসমাজ আগামী ২৬-২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চক্ষু শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে মূল্যবান পরামর্শ দান করেন। উল্লেখ্য সৈয়দ আহমদুল হকের তত্ত্বাবধানে ১৯৯৩ সাল থেকে পইলে সম্পূর্ণ বিনামূল্যে গরীব দুঃস্থ রোগীদের মাঝে এই চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। শুরু থেকেই লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫এ২ এর সহায়তায় উক্ত চক্ষু শিবির পরিচালিত হচ্ছে। এ বৎসর প্রায় দুই হাজার রোগীর চিকিৎসা সেবা সহ বাছাইকৃত একশ ছানী পড়া রোগীর চোখে সেলাইবিহীন অপারেশনের মাধ্যমে বিদেশী ল্যান্স সংযোজন করা হবে। উল্লেখ্য চক্ষু শিবিরের সফল করতে পইলের সামাজিক সংগঠন শহীদ এনাম স্মৃতি সংঘ স্থানীয় ভাবে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com