বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে মেছোবাঘ অবমুক্ত

  • আপডেট টাইম রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৬১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে মেছোবাঘ অবমুক্ত করা হয়ছে। শনিবার বিকেলে উদ্যান ব্যবস্থাপনা কমিটি এবং বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে বাঘটি অবমুক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের মধ্যনগর এলাকা থেকে স্থানীয় লোকজন একটি মেছোবাঘ আটক করে। বন বিভাগের লোকজন খবর পেয়ে শনিবার সকালে সেখানে গিয়ে বাঘটি উদ্ধার করেন। পরে শনিবার বিকেলে বাঘটিকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করলে মুহুর্তের মাঝেই সেটি লাফিয়ে লাফিয়ে গভীর বনে চলে যায়।
বাঘ অবমুক্তকালে উপস্থিত ছিলেন সাতছড়ি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুন্নাহার চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র দেব, বনবিভাগের সহকারী বন সংরক্ষক রেহান মাহমুদ, রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রমুখ।
হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব জানান, এক সময় হবিগঞ্জের সর্বত্র প্রচুর পরিমাণ মেছোবাঘ ছিল। তাদের খাদ্য এবং আবাসস্থলের সংকটের জন্য এটি দিনে দিনে কমে আসছে। উদ্ধারকৃত বাঘটি হয়ত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়ে। তবে অনেক সময় লোকজন বাঘকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু এখানে বাঘটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করায় বাঘটি প্রাণে রক্ষা পেয়েছে। এখন সে বনে সহজেই মানিয়ে নিতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com