বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের কোর্ট ষ্টেশন এলাকায় ৩ বাসায় চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোন না কোন বাসায় চুরি সংগঠিত হচ্ছে। তবে চোরেরা রাতের পরিবর্তে কৌশল পাল্টিয়ে দিনে ও সন্ধ্যায় চুরি করছে। আর এসব চুরির সাথে জড়িত রয়েছে কিছু মাদকসেবী ভদ্র ঘরের যুবকরা। গতকাল শুক্রবার বিকাল ৫টায় শহরের কোর্ট স্টেশন খোশ মহল এলাকায় নূর মিয়ার ভাড়াটিয়া ৩টি বাসায় দুই কাপড় ব্যবসায়ীসহ তিন জনের বাসায় চুরি হয়েছে। চোরেরা ঘরের দরজার লক ভেঙ্গে নগদ দেড় লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান কাপড়চোপড় নিয়ে গেছে। এছাড়া গত বুধবার বিকালে উত্তর শ্যামলী এলাকায় এক প্রবাসীর বাসায় একই কায়দায় নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com