বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে ঠিকাদারের পা ভেঙে দেয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে এক ঠিকাদারের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত ১০টায় আলীয়া মাদ্রাসা সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন গুরুতর আহত আবু ফজলকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে ভর্তি করেন। আবুল ফজল ইনাতখানি মহল্লার মৃত শেখ মোঃ ইসমাইলের ছেলে। চিকিৎসক বলেছেন, তার পায়ের হাড্ডি ফেঁটে গেছে। এদিকে এই হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয়রা জানান, একমাস পূর্বে ইনাতখানি মক্তব ঘরের সামনে পুরানবাগ সাত মহল্লা ছান্দের বৈঠক বসে। ওই বৈঠকের মধ্যে দক্ষিণ নন্দীপাড়া মহল্লার সর্দার আবুল হোসেনের ছেলে শিমুল মিয়া মধুখানি মহল্লার সর্দার মোক্তাদির খানের সঙ্গে কারাপ আচরণ করেন। তখন শেখ আবুল ফজল প্রতিবাদ করেন। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় শিমুল ও তার লোকেরা দৌঁড়ে পালায়। এরই জের ধরে গত সোমবার রাত ১০টার দিকে রাস্তা আটকিয়ে আবুল ফজলের ওপর অর্তকির্ত হামলা করা হয়।
হাসপাতালে গেলে শেখ আবুল ফজল সাংবাদিকদের জানান, বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মাদ্রাসার পাশে অর্থাৎ শিমুলের বাড়ির সামনের রাস্তায় পৌঁছামাত্র অতকির্ত হামলা করে আবুল হোসেনরা। তারা পূর্ব থেকে ওৎ পেতে ছিল। হকিস্ট্রিক ও লোহার রড দিয়ে বেধড়ক আঘাত করে। তার শোর চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় স্মার্ট ফোনসেট ও হাতগড়িসহ নগদ অর্থ নিয়ে যায় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com