রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম ॥ লাখাই উপজেলার জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ সভা গতকাল বুধবার দুপুুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্টিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ অপু কুমার সাহার সভাপতিত্বে ও ইপিআই টেকনেশিয়ান মোঃ সাখাওয়াত হোসেন শাহীনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহীনা আক্তার।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, ডা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, এসআই আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, সাংবাদিক নিতেশ দেব, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
কোনআন তেলাওয়াত করেন রুহুল আমিন ও গীতা পাঠ করেন সুজিত পাল। সভায় বক্তাগন আগামী ১৯ জানুয়ারী জাতীয় এ-প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে ওই দিন উপজেলার ৬টি ইউনিয়নেয় ৬ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৭২৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অপু কুমার সাহা এ তথ্য প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com