বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে উদ্ধারকৃত সুমার লাশ দাফন করার ১০ দিন পর দাহ

  • আপডেট টাইম বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রঘুনন্দন পাহাড় থেকে উদ্ধার হওয়া সুমা রানী সরকার (২৫) এর লাশ দাফন করার ১০ দিন পর দাহ করা হয়েছে। গত ৫ জানুয়ারি রঘুনন্দন পাহাড় থেকে সুমা রানী সরকারের লাশ চুনারুঘাট থানার পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পরকিয়ার কারণে সুমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশটি আঞ্জুমান মহিদুলের মাধ্যমে হবিগঞ্জ শহরের রাজনগর কবর স্থানে দাফন করা হয়।
সূত্র জানায়, স্থানীয় পত্রিকায় ৮ জানুয়ারি নিহত সুমার মা সন্ধ্যা রানী সরকার তার মেয়ের ছবি দেখে চিনতে পেরে চুনারুঘাট থানায় যান। এরই মাঝে তার মেয়েকে দাফন করা হয়েছে। পরে গত ১০ জানুয়ারি নিহত সুমার মা সন্ধ্যা রানী সরকার আদালতে একটি মামলা দায়ের করলে আদালত ধর্মীয় মতে লাশ তুলে সৎকার করার নির্দেশ দেন। গত সোমবার বিকালে ডুম ছাবু, তাজুল ইসলাম ও আব্দুল মতিনকে নিয়ে রাজনগর কবর স্থান থেকে লাশটি উত্তোলন করে পৌর শশ্মান ঘাটে লাশ দাহ করা হয়।
এদিকে নিহত সুমার মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, সুমা সরকারের বিয়ে হয় ব্রাহ্মণ বাড়িয়া জেলার শাল্লাপুর গ্রামের বাদল সরকারের সাথে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি জীবিকার তাগিদে বাদল সরকার বিদেশ চলে যায়। এরই মাঝে সুমার সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি সে পিত্রালয়ে বেড়াতে আসে। ঘটনার আগের দিন সকালে সুমা কন্যাকে পিত্রালয়ে রেখে প্রেমিক যুবকের সাথে মোটরসাইকেল যোগে বেড়াতে যায়। ওই যুবক সুমাকে রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com