শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের লন্ডন প্রবাসীকে মাদক নিরাময় কেন্দ্রে হত্যা ॥ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৬৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশী বংশদূত বৃটিশ নাগরিক জালাল উদ্দিন (৩৭) নামের এক যুবককে মৌলভীবাজারে মাদক নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডে অবস্থিত উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মৌলভীবাজার সদর উপজেলার কাজিরগাঁও (পূর্ব) গ্রামের লুৎফুর রহমান খানের পুত্র সুহেল মিয়া (৩৬) ও শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া (উত্তর ভাড়াউড়া) গ্রামের কৃপেশ দেব এর পুত্র নয়ন দেব (২৮)। গ্রেফতাকৃত দুজনই মামলার এজাহারভুক্ত আসামী। গত শনিবার গভীর রাতে মৌলভীবাজার থানার এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। এসআই গিয়াস উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের মৃত ইছিরাব উল্লার পুত্র জালাল উদ্দিন গত এপ্রিল মাসে দেশে আসেন। সে মাদকাসক্ত থাকায় তাকে মৌলভীবাজার উদ্দিপন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার জন্য কেন্দ্রের পরিচালক রিপন আহমেদ এর সাথে যোগাযোগ করেন। এ সময় তারা সঠিক চিকিৎসা দিবে বলে আশ্বস্থ্য করেন। গত ২৯ ডিসেম্বর দুপুরে উক্ত কেন্দ্রের পরিচালক রিপন আহমদ ও সুহেল জালালের বাড়িতে এসে তাকে নিয়ে যান এবং উক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। গত ৬ জানুয়ারী সন্ধ্যয় পরিচালক রিপনের নাম্বার থেকে মুঠোফোনে প্রবাসী জালাল উদ্দিন এর আত্মীয় ও মামলার সাক্ষি নাজমুল হক পিনুকে জানানো হয় জালাল অসুস্থ হয়ে পরেছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। এ খবরে তারা দ্রুত সিলেট যান এবং হাসপাতালে খুজাখুজি করে জালালকে পাননি। পরে ওই নাম্বার থেকে আবার জানানো হয় জালাল মারা গেছে। আপনারা মৌলভীবাজার আসেন। পরে মৌলভীবাজার এসে উদ্দিপন মাদক নিরাময় কেন্দ্রের সামনে একটি এ্যাম্ব্যুলেন্সের ভেতর জালালের মৃত দেহ দেখতে পান। এ সময় নিরাময় কেন্দ্রের কাউকে খুজে পাওয়া যায়নি। নিহত জালালের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়। এ ঘটনায় নিহত জালালের স্ত্রী রুমিতা বেগম বাদী হয়ে মৌলভীবাজার থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com