বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার উত্তর পাশে বয়ে যাওয়া কুশিয়ারা নদী থেকে জুবেদ মিয়া (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর দেড়টায় কুশিয়ারা নদীর জালালপুর নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জুবেদ মিয়া নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের মৃত লাল মিয়ার পুত্র বলে জানা গেছে। জুবেদের পরিবার জানায়, জুবেদ গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এর পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে যোগাযোগ করে তার কোনো সন্ধান পাননি। বিভিন্ন সুত্রে তার পরিবার জানতে পারেন কুশিয়ারা নদীতে জুবেদ পড়তে দেখেছেন স্থানীয় লোকজন। এই তথ্যমতে পরিবারের লোকজন গতকাল রবিবার সকালে ফায়ার সার্ভিস নবীগঞ্জ এবং থানা পুলিশের সহযোগিতা চান চুবেদ মিয়ার স্বজনরা। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনী ডুবুরী দল নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দেন। এরই মধ্যে রবিবার দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর গ্রামের স্থানীয় লোকজন নদীর পাশে একটি লাশ ভেসে যাচ্ছে দেখেন। এ সময় স্থানীয় লোকজন জুবেদের পরিবারকে খবর দিলে পুলিশ, দমকল বাহিনীসহ তার আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে পৌছে লাশ সনাক্ত করেন। পরে কোন অভিযোগ না থাকায় জুবেদের আত্মীয়-স্বজন তাঁর লাশ উদ্ধার করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, জুবেদ মিয়া কিছুদিন ধরে নিখোঁজ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com