বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতি গঠন করতে হবে-আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
  • ৪৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতি গঠন করতে হবে। তিনি নবীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমি আপনাদের পাশে থেকে নবীগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে চাই।
তিনি গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ছুরত মিয়া চৌধুরী মেধা ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল রঞ্জন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। বক্তব্য রাখেন, বিধান ধর, সাইদুর রহমান, খলিলুর রহমান, সাফিয়া বেগম, ধীরেশ রঞ্জন ধর, আলমগীর খান, আব্দাল মিয়া, মোঃ সাজন মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com