বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নিউইয়র্কে এটর্নী মঈন চৌধুরীর উদ্যোগে মার্কিন রাষ্টুদূত ড্যান মজিনাকে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের স্বনামধন্য এটর্নী এট ল মঈন চৌধুরীর উদ্যোগে মার্কিন রাষ্টুদূত ড্যান মজিনাকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ মার্চ নিউইয়র্কের উডসাইডে অবস্থিত গুলসান টেরেসে যুক্তরাষ্ট্র সফরকালে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর জাস্টিজ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এটর্নী মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী আমেরিকান ছাড়াও নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন- কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রম, জিমি ভেনব্রেমার, কস্টা কন্সস্টেনটিনিডিস, বিচারপতি কারমেন ভেলেসকোয়েস ও এটর্নী অস্টিন ম্যানগাম।
অনুষ্ঠানে এম্বেসেডর মজিনাকে এটর্নী মঈন চৌধুরীর উদ্যোগে নিউইয়র্ক সিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রদূত মজিনা তার বক্তব্যে এটর্নী মঈন চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ক নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
উল্লেখ্য, এক্সিডেন্ট কেইস ও ইমিগ্রেশন কেইসে অভিজ্ঞ এটর্নী মঈন চৌধুরী লাখাই উপজেলার কাটিহারা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রাক্তণ পুলিশ কর্মকর্তা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com