শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তাগঞ্জে বাসের ভিতর ট্রাক ঢুকে চালকসহ ৩ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের নিকট দাড়ানো বাসের ভিতর ট্রাক ঢুকে চালকসহ ৩ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, ব্রীজের পশ্চিম দিকে একটি যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা অবস্থায় পিছনের দিক থেকে একটি মাল বোজাই ট্রাক ধাক্কা লেগে বাসের ভিতর ঢুকে যায়। এতে ট্রাকটি ধুমড়ে মুছড়ে গিয়ে ট্রাক চালক আব্দুর রহমান (২৮) আটকে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের বডি কেটে আব্দুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এতে ট্রাকের দুই হেলপার আহত হয়। তবে তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com