শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিলেটে অপহরন হয়েছেন ইনাতগঞ্জের কানাই সুত্রধর

  • আপডেট টাইম বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের কানাই সূত্র ধর (৪৪) সিলেট থেকে শ্বশুর বাড়ি বালাগঞ্জ আসার পথে অপহরন হয়েছেন। এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে সিলেট র‌্যাব-৯ এর কার্যালয় ও সিলেট কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অপহৃত কানাই সূত্র ধরের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার তিনি জরুরী কাজে সিলেট গিয়ে ছিলেন। বিকেল ৩টার সময় তার শ্বশুর বাড়ি বালাগঞ্জে তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান, সিলেট থেকে বালাগঞ্জ আসার পথে এখন সে রাস্তায় আছে। কিন্তু গভীর রাত পর্যন্ত স্ত্রী অপেক্ষা করে মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। সাথে সাথে নবীগঞ্জের ইনাতগঞ্জ ইছবপুর গ্রামে কানাইর বাড়িতেও বিষয়টি জানানো হয়। দু’বাড়িতেই কান্নার রোল পড়ে। গতকাল সোমবার অনেক চেষ্টার পর কানাইকে ফোনে পাওয়া যায়। তখন সে জানায় সে একটি ঘরে বন্দি অবস্থায় আছে। তবে কোথায় আছে বলতে পারেনি। গতকাল সিলেট ইসলামপুরস্থ র‌্যাব-৯ এর কার্যালয় ও সিলেট কোতোয়ালী থানায় কানাইকে উদ্ধারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করার জন্য একটি লিখিত আবেদন করা হয়েছে। কানাইর স্ত্রী জানান, পেশায় সে একজন কাঠ মিস্ত্রি। কারো সাথে কোন বিরোধও নাই। কেন তাকে অপহরণ করা হয়েছে এ ব্যাপারে তারা কিছুই বুঝতে পারছেন না। তাদের ধারনা পাচারকারী চক্র তাকে অপহরন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com