বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে নির্বাচনী প্রচারনায় আব্দুল বাছিত আজাদ ॥ গ্রেপ্তার-হুমকি বন্ধ করে জনগণকে নির্ভয়ে ভোট দেয়ার সুযোগ দিন

  • আপডেট টাইম সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী ধানের শীষ মার্কার প্রচারনায় দিনভর বিভিন্ন পথসভায় বক্তৃতাকালে বলেছেন, বিনা কারনে নিরাপরাধ মানুষকে গ্রেফতার ও হুমকি বন্ধ করে জনগণকে নির্ভয়ে ভোট দেয়ার সুযোগ দিন। তিনি বলেন, মানুষ ভোট দেয়ার সুযোগ পেলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। গতকাল রবিবার দিনভর বানিয়াচং ১৪নং মুরাদপুর ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় মাওলানা আব্দুল বাছিত আজাদ আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার শান্তিপ্রিয় নার্রী-পুরুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানাই। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ বলেন, মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, উপজেলা জামায়াতের সেক্রেটারী তাসলীম মাহদি, আশা বিশ^বিদ্যালয়ের ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট সারোয়ার আলম খান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং ২০ দলীয় জোটের উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com