রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বানিয়াচং ইউএনও ॥ ব্র্যাকের শিক্ষা মেলা তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ব্র্যাক আইডিপি কর্তৃক মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্টিত হলো শিক্ষা মেলা ২০১৪। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ইউএনও এসএম মুনীর উদ্দিন। সেক্টর স্পেশালিস্ট বিইপি মোঃ মোস্তফা কবীর এর পরিচালনায় ও মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ এর সভাপতিত্বে মেলা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও এসএম মুনীর উদ্দিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মনিরুজ্জামান, এরিয়া উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফখরুল আলম ভূইয়া, বৃন্দাবন সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক সৈয়দ তোফায়েল হোসেন, রুহুল আমীন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এসএম মুনীর উদ্দিন বলেন, ব্র্যাকের শিক্ষামুলক এ মেলাকে আমি সাধুবাদ জানাই, এ মেলা তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাবে, প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা এ মেলা থেকে অনেক কিছু জানার সুযোগ পাচ্ছে যা তাদের ভবিষ্যত শিক্ষা জীবনে কাজে লাগবে। তিনি ব্র্যাকের এ উদ্যোগকে চলমান রাখার আহ্বান জানান। মেলায় আগত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্টানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com