শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা বিএনপি নেতা শাহীন ও মুশফিকসহ ৯ জন কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মহিবুল ইসলাম শাহীন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদসহ পুলিশের হাতে গ্রেফতারকৃত ৯ নেতাকর্মীদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত রোবাবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর পুর্বে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি ও সদর থানা পুলিশ। উল্লেখ্য, মহিবুল ইসলাম শাহীন দীর্ঘদিন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শাহীন বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে অগ্রণী ভুমিকা পালন করে আসছিলেন। এছাড়াও তিনি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে তাদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। সংবাদ প্রদত্ত এক বিবৃতিতে তিনি গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর দ্রুত নিঃশর্ত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com