বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কর্মী-সমর্থকদের সাথে মতবিনিময়কালে-শেখ বশির ডাঃ জীবনের প্রেরনা ও তৃণমুল নেতা-কর্মীদের ইস্পাত কঠিন মনোবলে আমি নির্বাচিত হয়েছি

  • আপডেট টাইম সোমবার, ৭ এপ্রিল, ২০১৪
  • ৪৫৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপি সমর্থিত নবনির্বাচিত বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ গতকাল রবিবার দুপুরে কামালখানী হাসান মঞ্জিল বাগানে ঘোড়া মার্কার সমর্থক, নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হয়েছি সকলের প্রিয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন ভাইয়ের প্রেরনায় এবং তৃণমূল নেতা-কর্মীদের ইস্পাত কঠিন মনোবল ও চেষ্টায়। বশির বলেন, আমার পক্ষে নির্বাচনে কাজ করায় আমি বিএনপি ও এর অঙ্গ-সংগঠন, ১৯ দলের উপজেলা ও তৃণমূল নেতা-কর্মীসহ জনগণের নিকট আমি চিরকৃতজ্ঞ। তিনি বলেন, নির্বাচনের পূর্বে দেয়া ওয়াদা আমি রক্ষা করে আপনাদেরকে সাথে নিয়ে দূনীতি বন্ধ করার চেষ্ঠা করব। নিজে দূর্নীতি করব না এবং কাউকে দূর্নীতি করতে দেয়া হবে না।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুল হোসেন মারুফ। সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন খান, আকাদ্দছ হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, ১০৫ টি ভোট কেন্দ্রের বিএনপির নেতা-কর্মীসহ ৩ সহ¯্রাধিক ঘোড়া মার্কার কর্মী সমর্থকবৃন্দ। শেখ বশির আহমেদ সভা শেষে ডাঃ জীবনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com