বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

র‌্যাব-৯ এর মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান ॥ সিলেটে মাধবপুরের যুবকসহ ১১ মাদকসেবীর কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট র‌্যাব-৯ ক্যাম্পের একটি বিশেষ টিম মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, অভিযান চালিয়ে তাদেরক গ্রেফতার করে। দলের সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস, এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম সিলেটের সমন্বয়ে এসএমপি‘র কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে ১৭ গ্রাম গাঁজাসহ ১১ জন মাদক সেবীকে আটক করে।
আটককৃতরা হল, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইজারি গ্রামের উজ্জলের ছেলে সুমন খান (৩৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের মৃত আব্দুল রহিম খানের ছেলে মোঃ রাসেল খান (২২), সিলেট সউদাগর-টোলার মৃত তছলিম হোসেন পুত্র খোরসেদ আলম (৩৫), একই এলাকার মৃত ইউনুছ মিয়া পুত্র মোঃ বাবুল মিয়া (৩১), কুমিলা জেলার বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামের মোঃ খোরশেদ আলমের পুত্র নুর মোহাম্মদ (২৩), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কাজলা গ্রামের জুমুর আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩০), সিলেটের বিয়ানীবাজার উপজেলার হালিমপুর গ্রামের মৃতঃ রহিম উদ্দিনের ছেলে মোঃ রুবেল আহম্মদ (৩০), কিশোরগঞ্জ জেলার মোঃসোহাগ মিয়া (৩২), সুনামগঞ্জের সাকিল হোসেন (১৮), সিলেট জকিগঞ্জ উপজেলার আব্দুল করিমের ছেলে মোঃ আলতাব হোসেন (২৬), মাগুড়ার খন্দকার রমজান আলী (২৪)।
আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। পরে দন্ডপ্রাপ্ত মাদক সেবীদেরকে সিলেট জেলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com