বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

  • আপডেট টাইম বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা প্রথামিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় চুনারুঘাট উপজেলার নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহুবল উপজেলার ফয়জাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে নয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-০ গোলে জয়লাভ করেন।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টেরর উদ্বোধনী খেলায় লাখাই উপজেলার হরিনাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে বানিয়াচং উপজেলার আতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
জেলার ৮টি উপজেলার ১৬টি দল এই দুই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বুধবার একই স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, জেলা আনসার ও বিডিপি অ্যাডজুডেন্ট তানজিনা বিনতে এরশাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com