বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৩ হেভিওয়েট প্রার্থী

  • আপডেট টাইম সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় হবিগঞ্জের হেভিওয়েট ৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন লাভে সক্ষম হলেও জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। ফলে দীর্ঘ রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে নির্বাচনী মাঠ গড়ে তুললেও চুড়ান্ত মনোনয়নপত্র না পওয়ায় তাদের মনোনয়ন বাতিল হয়ে যায়। চূড়ান্ত মনোনয়ন বঞ্চিত ৩ প্রার্থী হলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জেলা বিএনপি সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল।
এ ৩ নেতা মনোনয়ন না পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে। ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। এ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে মাধবপুরে। সেখানে জাতীয় ঐক্যফ্রট প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় মাহাসচিব আহমদ আব্দুল কাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মাধবপুর বিএনপি। অন্যান্য আসনেও নেতা-কর্মীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com