শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন পরিচালনা করার জন্য এক কর্মী সভা সন্ধ্যা ৭টায় জেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও এডঃ জুনায়েদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- নূরুল হুদা চৌধুরী শিবলী, মহিবুনূর ইমরান, মোশারফ হোসেন খান শান্ত, হুমায়ুন খান, শফিকুল ইসলাম, মুজিবুর রহমান, আজিজুর রহমান কাউছার, সাহেব আলী, রনজিত সরকার, আলী হোসেন ও কাস্তে মার্কার প্রার্থী পীযুষ চক্রবর্তী। সভায় বক্তাগণ বলেন লুটপাটতন্ত্র ও নীতিহীন রাজনীতির ধারক ও বাহক আওয়ামী মহাজোট ও বিএনপির ঐক্যফ্রন্টের বাইরে বামপন্থী প্রার্থী পীযূষ চক্রবর্তীকে কাস্তে মার্কায় ও চৌধুরী ফয়সল শোয়েবকে মই মার্কায় ভোট দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান। সভাশেষে কমরেড হাবিবুর রহমানকে আহ্বায়ক ও হুমায়ুন খানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com