সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হবিগঞ্জ বিপর্যস্ত জনজীবন ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমেদ মৃত্যুদণ্ড না দিলে মাদক থামানো যাবে না ॥ সংসদে রেজা কিবরিয়া শহরের বানিজ্যিক এলাকায় দোকান ঘর নিয়ে বিরোধ ॥ মালিক আমিনুল হকসহ তার পরিবারকে হয়রানির অভিযোগ শায়েস্তাগঞ্জে প্রধান সড়কে দোকানপাট ॥ ভোগান্তি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ স্থাপনে সুফল মিলছে মাধবপুরে জমি বিরোধে হত্যাকাণ্ড র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ৩ লাখাইয়ে বিষপান করা গৃহবধূ ও ৩ সন্তান বাড়ি ফিরেছেন তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

পুলিশের অভিযানে আটক ৬ জুয়াড়ি কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার চরহামুয়া থেকে আটক ৬ জুয়াড়ীকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এসআই আবু নাঈম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত বুধবার গভীর রাতে এসআই আবু নাঈমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার হাওর বিলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানের সময় আরও বেশ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃতরা হল, সদর উপজেলার চরহামুয়া গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র আব্দুর রহিম (৩০), ইউনুছ আলীর পুত্র সাজন মিয়া (২৮), মৃত সুন্দর আলীর পুত্র আব্দুর রকিব (৪০), মৃত মফিজ উল্লাহার পুত্র সঞ্জব আলী, বনগাও গ্রামের সফর আলীর পুত্র হেলাল মিয়া (২৭), সুঘর গ্রামের আছকির আলীর ফারুক মিয়া (১৯)। আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com