বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বৃটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮৫ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপর রাজনৈতিক প্রতিহিংসামূলক সকল মামলার রায়ের প্রতিবাদে এবং সারাদেশব্যাপী দলীয় নেতাকমীদের গ্রেফতার বন্ধ এবং অবাধ, সুষ্ঠ পরিবেশে আগামী জাতীয় নির্বাচনের দাবীতে ব্রিটিশ হাউজ অব পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ প্রদর্শন করা হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশসহ বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে যোগ দিয়ে তীব্র প্রতিবাদ জানান। এ সময় তারা ফ্রি ফ্রি খালেদা জিয়া, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডেমোক্রেসি ইত্যাদি শ্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সেক্রেটারী ছাড়াও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আঃ হামিদ চৌধুরী, সহ-সভাপতি এম লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, আজমল হোসেন জাবেদ, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, শামীম আহমেদ, দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা মিসবাহুজ্জামান সোহেল, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি বাকিবিল্লাহ জালাল, সহ-দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, সমাজ কল্যাণ সম্পাদক নিয়ামুল হক শামীম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, ডালিয়া লাকুরিয়া, সাদেক, যুক্তরাজ্য জাসাসের সাধারণ সম্পাদক তানবির চৌধুরী শিমুল, যুবদল নেতা মাহমুদুল হক (রিয়াজ), কাজী তাজ উদ্দিন আহমেদ (আকমাল), মোঃ সাইফুর রহমান, সুমেল, কামাল আহমেদ প্রমূখ। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com