বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীকে ভ্র্যামমান আদালতের কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঝটিকা অভিযানে গাজা ও দেশীয় চোলাই মদসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাাড়ে ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায়। অভিযান চলাকালে প্রথমে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিয়াজনগর গ্রামের মৃত কলমধর আলীর পুত্র মোঃ নুর মিয়া (৬০) কে ২৫০ গ্রাম ওজনের গাঁজা এবং পরে একই উপজেলার শাহপুুর এলাকা থেকে হরিতলা গ্রামের মৃত মতি লাল দাশের পুত্র সুভাষ রবিদাস (৫২) কে ৩ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করে।
পরে আটককৃত আসামীদেরকে ভ্রাম্যমান আদালত এর বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মল্লিকা দে এর আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামী মৃত কলমধর আলীর পুত্র মোঃ নুর মিয়া (৬০) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর আসামী মৃত মতি লাল দাশের পুত্র সুভাষ রবিদাস (৫২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com