শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

শহরের বিভিন্ন স্থানে চুরির অভিযোগে ৩ চোর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দুঃসাহসিক চুরি। পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় বিভিন্ন মালামাল উদ্ধারসহ চিহ্নত ৩ চোর আটক। সম্প্রতি হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। চোরেরা গভীর রাতে তালা ও বাসার গ্রীল কেটে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয় এবং পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করে। গত মঙ্গলবার রাতে সদর থানার নবাগত এসআই মোল্লা লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে চোরদের ধরতে সাড়াশি অভিযান শুরু করে। এ সময় অনন্তপুর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র আব্দুল মালেক (৩০), মৃত বাবুল মিয়ার পুত্র ইকবাল (২০) ও আশেরা গ্রামের রনদির চক্রবর্তীর পুত্র মাদক ব্যবসায়ী রাজ চক্রবর্তী (৩৫) কে আটক করেন। এ সময় তাদের স্বীকারোক্তিমতে বিভিন্ন স্থান থেকে চোরাইকৃত ল্যাপটপ, মোবাইল ফোন ও বিভিন্ন মূল্যবান মালামাল উদ্ধার করেন। পুলিশ জানায়, আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আরও চুরির রহস্য উদঘাটনসহ মালামাল উদ্ধার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com