সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আউশকান্দিতে যুব সংহতির আতিকের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সর্মথনে আউশকান্দি ইউনিয়ন জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল আউশকান্দি হীরাগঞ্জ বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। আউশকান্দি ইউপি জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফকির ফজলু মিয়ার সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি হেলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারাণ সম্পাদক কাজী আব্দুল বাছিত, নবীগঞ্জ উপজেলা যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, জাপা নেতা লেচু মিয়া, মদরিছ মিয়া, আফতাব আলী, এলাইছ চৌধুরী। এতে বক্তব্য রাখেন দেবপাড়া ইউপি জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুণ বখত, আউশকান্দি ইউপি জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক শাহ আকবর আলী, ইকবাল হোসেন, যুব সংহতি নেতা রেজাউল ইসলাম, আতাউর রহমান প্রমুখ। সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com