সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে কলেজ ছাত্র হত্যাকারীদের বিচার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫১২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে কলেজ ছাত্র সায়েম হত্যার বিচার ও ঘাতকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকাল ৩টায় ১নং ইউনিয়নের স্থানীয় সারং বাজার এলাকায় এ মানববন্ধনে জামালপুরসহ ৫ গ্রামের সর্বস্তরের জণগণ অংশ নেন। সায়েম হত্যার মূল হোতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোরদাবী জানিয়ে বক্তব্য রাখেন, জামালপুর মহল্লার সর্দার দিলু মিয়া, সামির হোসেন, আলতু রশিদ, নুর আলী, ইসলাম উদ্দিন প্রমুখ। এ সময় জনতা হাত উচিঁয়ে ঘাতকদের ফাঁসির দাবী জানান। বিশাল মানববন্ধনটিতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহ¯্রাধিক লোক অংশ নেন।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর পূর্ব বিরোধের জের ধরে কলেজ পড়ুয়া ছাত্র সায়েম মিয়া (১৯) কে কুপিয়ে হত্যা করে একই এলাকার নজরুল ইসলাম গংরা। এ ঘটনায় গত ১ ডিসেম্বর নিহতের মা আমিনা বেগম বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখ পূর্বক বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com