শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

উমেদনগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে কুলসুমা আক্তার (২২) নামে এক মাস্টার্সের ছাত্রী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ব্যবসায়ী তাহির মিয়ার স্ত্রী। গতকাল বুধবার দুপুরে স্বামীর কাছে এক হাজার টাকা চায়। কিন্তু স্বামী তা না দেয়ায় সে অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকে। স্বামীর লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় কুলসুমা মারা যায়।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মাধব চন্দ্র রায়ের কন্যা তাহিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে কুলসুমা হয় এবং তাহিরকে গোপনে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটছিল। এদিকে কুলসুমা সিলেট এমসি কলেজে মাস্টার্সে পড়াশোনা করে আসছে। গতকাল সে বিষপান করে। খবর পেয়ে সদর থানার এসআই সাইফুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তাহির উমেদনগর গ্রামের আব্দুর রশিদের পুত্র বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com