রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ টু ইনাতগঞ্জ রোডের ব্রীজটি যেন একটি মরন ফাঁদ

  • আপডেট টাইম বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

ইনাতগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যুশিত এবং ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত নবীগঞ্জ ইনাতগঞ্জ রোডটি এখন মরন ফাঁেদ হিসেবে পরিচিত। প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা ঘটেই চলছে। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে মরন ফাঁদ হিসেবে ভাঙ্গা ব্রীজটি। কাজীগঞ্জ বাজার থেকে এক কিঃমিঃ পূর্বে দশ নম্বর পাড়ার মোরে অবস্থিত এই ভাঙ্গা ব্রীজটি। পূর্বেও দুই দুইবার মাঝখানে ব্রীজটি ভেঙ্গে গেলে কয়েক দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। কোন রকম জোড়া তালি দিয়ে সংস্কার করা হলেও আবারও ভেঙ্গে গিয়ে সৃস্টি হয়েছে মরন ফাঁদ হিসেবে। বড় গাড়ীত দূরের কথা, সিএনজি ও রিক্সা চলাচল করতে পারছে না ঠিকমত। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করলেও আজ অবধি কেউ কোন উদ্যোগ নিয়ে এগিয়ে আসেনি। উক্ত সড়ক দিয়ে রাতের বেলায় এমনকি দিনের বেলায় যানবাহন নিয়ে চলাচল করতে সাহস পাচ্ছেন না গাড়ীর মালিক এবং যাত্রীরা। অচিরেই যেন ব্রীজটি সংস্কার করে এলাবাসীকে দুর্ঘটনা থেকে মুক্ত করার জন্য কর্তৃপক্ষের কাছে জোরদাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com