বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে পোল্ট্রি ফার্ম বন্ধে ইউএনও বরাবরে আবেদন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৫৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পেল্ট্রি ফার্ম বন্ধ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন উপজেলার তিতারকোনা গ্রামের লোকজন। আবেদন সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাজমিস্ত্রী শাহেদ আলী একই গ্রামের আব্দুর জাহির ও আব্দুল কাদিরের জমি ভাড়া নিয়ে একটি পোল্ট্রি ফার্ম করেন। দিনে দিনে ফার্মটি বড় হতে থাকে। ফার্মের আশপাশে স্কুল মসজিদ মক্তবসহ রয়েছে বসতবাড়ি। পোল্ট্রি ফার্মের বর্জ অপসারন না করায় দুর্গন্ধে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে পোল্ট্রি ফার্ম মালিকের সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন টালবাহনা শুরু করে। বাধ্য হয়ে তারা আবেদনটি করেন।
অভিযোগে আরো বলা হয়েছে, ফার্মেও কাছের বসতবাড়ির লোকজনের বিদ্যুতের লাইন চুরি করে পোল্ট্রি ফার্মে ব্যবহার করে আসছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মিরপুর পল্লীবিদ্যুৎ কেন্দ্রের অফিসারদের ম্যানেজ করে সে চোরাই লাইন ব্যবহার করে আসছে।
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো: জসীম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com