বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৬৩৩ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছে। নিহতের নাম আশিক আহমেদ চৌধুরী (২৫)। তিনি উপজেলা বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মিলন চৌধুরীর ছেলে এবং ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।
গত বুধবার রাত ৮টার দিকে বামৈ-মোড়াকরি সড়কের ফুলবাড়িয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, আশিক আহমেদ গত বুধবার মোটরসাইকেলে করে লাখাই থেকে মুড়াকরি যাচ্ছিলেন। পথে ফুলবাড়িয়া নামক স্থানে সামনে থাকা আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ট্রাকের নিচে ঢুকে যান। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাখাই থানার ওসি মো. এমরান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com