বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম নির্বাহী অফিসার হলেন ফেরদৌস

  • আপডেট টাইম রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৬৫২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঘোষণার মাত্র কিছু দিনের মধ্যেই আনুষ্টানিকভাবে যাত্রা শুরু হয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার। শায়েস্তাগঞ্জ উপজেলায় নবনিযুক্ত নির্বাহী অফিসার হিসেবে ফেরদৌস ইসলাম যোগদান করেছেন। গতকাল সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে আনুষ্টানিকভাবে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। ২৯তম বিএসএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলাম। অস্থায়ী কার্যালয় হিসেবে আজ রোববার থেকে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে জানা যায়।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর ২০১৮ শায়েস্তাগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এক সভায় জেলা প্রশাসক অঙ্গিকার করেছিলেন খুব শীঘ্রই এই উপজেলার কার্যক্রম শুরু হবে। আর সেই অঙ্গীকারের প্রেক্ষিতে অতিদ্রুততার সাথেই শায়েস্তাগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হল। এ ক্ষেত্রে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়ার স্বতঃস্ফুর্ত সহযোগিতা ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রেজাউল করিমের দায়িত্বশীল ভূমিকায় জেলা পরিষদ সদস্য আলেয়া বেগম, জহুর চাঁন বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর জাবেদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলামকে নিয়ে অস্থায়ী কার্যালয় শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে আসেন। তাৎক্ষনিক এই আগমনে স্থানীয় ব্যক্তিবর্গ খবর পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে দেখতে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন অতিশীঘ্রই শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনদের নিয়ে মতবিনিময় করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com