বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে জামায়াত নেতা গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল হক (৩৫) নামের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও বিহারীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পেশায় তিনি একজন বীমা কর্মকর্তা বলেও জানায় পুলিশ। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো: আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com