শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে কিশোরী ধর্ষণ মামলা আসামী নাহিদ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে এক কিশোরীকে দোকান ঘরে ৭ ঘণ্টা আটক রেখে কয়েক দফা ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নুরুল ইসলাম নাহিদ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত ওহাব উল্লার পুত্র। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জের দুর্গম পাহাড়ী অঞ্চলের পানিউমদা ইউনিয়নের টেকইয়া গ্রামের মিন্টু মিয়ার বাড়ী থেকে নাহিদকে গ্রেফতার করেন।
মামলার অভিযোগে জানা গেছে, নুরুল ইসলাম নাহিদ গত ১৬ জুলাই দুপুরের দিকে একই গ্রামের জনৈক দিনমজুর কন্যাকে প্রায় ৭ ঘণ্টা দোকানে আটকে রেখে কয়েকদফা ধর্ষণ করে। রাত ৮টার দিকে ভিকটিম ছাড়া পেয়ে ঘটনাটি গ্রামের লোকজনকে জানান। পরে এ ব্যাপারে মামলা রুজু হয়। এর পর থেকে নাহিদ গা-ঢাকা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com