বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মহাকাল সংসদের উদ্যোগে কালীপুজা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৪৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা মহাকাল সংসদের উদ্যোগে গত মঙ্গলবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে জাকজমকভাবে হিন্দু ধর্মার্মবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী কালীপুজা ৩য় বর্ষ অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল পুজা, ভোগরাগ, সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরণ। মহাকাল সংসদের উপদেষ্টা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতি নীলকণ্ট দাশ সামন্ত নন্টীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক যুব দাশের পরিচালনায় অনুষ্টানে ঝমকালো অনুষ্টানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী প্রাণকৃষ্ণ ঘোষ, শ্রীমঙ্গলের শিল্পী মৌ, চ্যানেল আই সেরাকন্ঠ শিল্পী তন্নী দেব, ক্লোজআপ তারকা শিল্পী মোহনসহ প্রখ্যাত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মুনিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার আলহাজ্ব মেয়র ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক আলহাজ্ব তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com