সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আমি খোঁজে খোঁজে উন্নয়ন ও মানুষের সেবা করি-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি চাই এদেশের মানুষ ভাল থাকুক, তাদের ভাগ্য উন্নয়ন হউক দু’বেলা পেট ভরে ভাত খাবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গতকাল বুধবার বিকেলে বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নে ৭২ লাখ টাকা ব্যয়ে দড়ওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত ভবন উদ্বোধন শেষে দড়ওয়া মাঠে এলাকাবাসী কতৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।
তিনি আরো বলেন আপনারা দুইবার ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভোটের অমর্যাদা করিনি। আমি সব সময় আপনাদের পাশে থেকে উন্নয়ন করার চেষ্টা করেছি। আমার উন্নয়ন কর্মকান্ডে আপনারা সস্তুষ্ট হয়েছেন এটাই আমরা সার্থকতা। আবারও যদি আল্লাহ্ তায়ালা আপনাদের সেবা করার সুযোগ দান করেন নেত্রী যদি আমাকে নমিনেশন দেন আমি আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে আপনাদের সকল দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার কাছে দাবি করতে হয় না কারণ এলাকা সম্পর্কে আমার জানা আছে, আমি খোঁজে খোঁজে উন্নয়ন ও মানুষের সেবা করি। কারণ আমি মানুষকে ভালবাসি, মানুষ আমাকে ভালবাসে। গুণিজন বলে গেছেন শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
গত ২ অক্টোবরে এক্সিডেন্টের পরে দেখেছি মানুষ আমাকে কতটুকু ভালবাসে। আমি মানুষের এই ভালবাসার ঋণ কখনও শোধ করতে পরবনা। আমি প্রথম যখন এমপি হয়েছি তখন হতাশায় পড়ে গিয়েছিলেন কিভাবে এই অবহেলিত এলাকাকে উন্নয়ন করা যায়। অনেক কষ্ট করে পরিকল্পনা অনুযায়ী কাজ করে বিগত দশ বছরে যে উন্নয়ন করেছি তা এখন আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। একটা অভাবনীয় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এত উন্নয়ন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে। তিনি প্রধানমন্ত্রী না হলে এত উন্নয়ন করা সম্ভব হতো না। সকল উন্নয়নের মূল কারিগর জননেত্রী শেখ হাসিনা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোছাব্বির মিয়ার সভাপতিত্বে মানিক চৌধুরী পল্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, নাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শেখ আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠন সম্পাদক আরজু মিয়া, বিশিষ্ট মুরুব্বী এরাজত মিয়া, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নিশি কান্ত তালুকদার, মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহজাহান, দড়ওয়া স্কুলের সভাপতি সুজিত দাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক জহুর আমীন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক কাজী আমীন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোফাচ্ছল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com