বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে মেম্বারের বিরুদ্ধে বয়স্কভাতা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুুল হালিম ও সোনালী ব্যাংক বানিয়াচং শাখার ম্যানেজার নারায়ন পদ পালের বিরুদ্ধে বয়স্কভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) বরাবরে অভিযোগটি দায়ের করেছেন মোঃ আব্দুুর রশিদ নামে এক ব্যক্তি।
অভিযোগে প্রকাশ, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা কালাইনজুুড়া গ্রামের জনৈক মোঃ আব্দুর রশিদকে বয়স্কভাতা দেয়ার কথা বলে প্রায় ১ বছর পূর্বে ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ছবি নেন ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম। কিন্তু পরবর্তিতে আব্দুুর রশিদের নামে বয়স্কভাতার কার্ড তৈরী করলেও কার্ডটি তার কাছে হস্তান্তর করা হয়নি। প্রায় ৩ মাস পূর্বে বিষয়টি আঁচ করতে পেরে বয়স্কভাতার কার্ড ফেরত দেয়ার জন্য চাপ দেন রশিদ। এক পর্যায়ে কার্ডটি ফেরত দেন মেম্বার আব্দুল হালিম। পরে ওই কার্ড নিয়ে (যার বহি নং- ৩৯৪৮/২, হিসাব নং- ০১০১৭৮১৫) সোনালী ব্যাংক বানিয়াচং শাখায় যোগাযোগ করে রশিদ জানতে পারেন তার নামে ইতিপূর্বে ২ কিস্তিতে ১৮ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। ভাগ-বাটোয়ারার বিনিময়ে এ কাজে মেম্বার হালিমকে সহযোগিতা করেন সোনালী ব্যাংক বানিয়াচং শাখার ম্যানেজার নারায়ন পদ পাল। পরে উল্লেখিত পরিমান টাকা মেম্বার আব্দুল হালিমের নিকট ফেরত চাইলে তিনি তা অস্বীকার করেন। এ অবস্থায় উপায়ান্তর না দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন রশিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com