সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

আজমিরীগঞ্জে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৮৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জে প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজমিরীগঞ্জ এলজিইডির বাস্তবায়নে প্রকল্প ৪টির উদ্বোধন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসেনর সংসদ সদস্য আলহাজ¦ এডঃ মো. আব্দুল মজিদ খান।
গতকাল রবিবার সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা থেকে নোয়াহাটি ২.৭৫০ কি.মি রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তত স্থাপন করেন এমপি আব্দুল মজিদ খান। যার ব্যায় ধরা হয়েছে ২ কোটি ১৬ লাখ টাকা। পরে জলসুখা ইউনিয়নের মাধবপাশা থেকে আরএসএইচ রোড ভায়া মালিহাঠি ১ কি.মি রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার ব্যায় ধরা হয়েছে ৯৬ লাখ টাকা। বিকেলে বদলপুর ইউনিয়নের বদলপুর থেকে ঝিলুয়া ৩ কি.মি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। যার ব্যায় ধরা হয় ২ কোটি ৫৫ লাখ টাকা। এবং কাঠাখালি থেকে কৈয়াগোপী ফেরিঘাট ২ কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্ততর স্থাপন করা হয়। যার ব্যায় ১.৬৫ কোটি টাকা।
চারটি প্রকল্পের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ্ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, মর্তুজা হাসান, উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্লাহ্ সিদ্দিকী, উপ-সহকারি প্রকৌশলী মোছাদ্দেকুল ইসলাম, সারোয়ার পারভেজ, জেলা পরিষষদ সদস্য নাজমূল হাসান, ইউপি চেয়ারম্যান খেলু মিয়া, ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com