বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের নিজচৌকি গ্রামের দুবাই প্রবাসী করিম চৌধুরী ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজচৌকি গ্রামের মৃত জহুর চৌধুরীর পুত্র ও চৌধুরী বাজারের ব্যবসায়ী জিতু চৌধুরীর ভাই দুবাই প্রবাসী মোঃ ফজলুল করিম চৌধুরী (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ৬টার সময় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র সন্তান, ২ কন্যা সন্তান, ৬ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ গত শনিবার বিকাল ৩ ঘটিকার সময় শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহ.) মাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে শাহ্ তাজ উদ্দিন মাজার সংলগ্ন কবরস্থানে তার পিতা মাতার পাশে তাকে দাফন করা হয়।
গত ১২ মে দুবাই থেকে ৪ মাসের ছুটি নিয়ে দেশে আসার পর ক্যান্সারে আক্রান্ত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুম ফজলুল করিম চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com