বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

উমেদনগরে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে লুৎফা ফার্মেসিকে ১ হাজার টাকা, শিউলি পোল্ট্রি ফার্ম এন্ড ফিডকে ২ হাজার টাকা এবং মডার্ণ পোল্ট্রিকে ৩ হাজার টাকাসহ মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযান চলাকালে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com