বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৫ মাদক সেবী ও ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে আটক ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল তাদেরকে এ দন্ড প্রদান করা হয়।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক তানভীর আহমদের নেতৃত্বে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাও অভিযান চালায়। এ সময় ওই গ্রামের নিজাম উদ্দিনের ঘর থেকে মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আজদু মিয়ার পুত্র কাজল মিয়া (৪০), বজলু মিয়ার পুত্র নিজাম উদ্দিন (৩০), রতনপুরের জাহেদ আলীর পুত্র দুলাল মিয়া (২০), ফতেহপুর গ্রামের মৃত আজদু মিয়ার পুত্র আহাদ মিয়া (৫৫) ও শায়েস্তাগঞ্জের নুরপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র জাহাঙ্গীর মিয়া (৪০)কে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগ্যান চাকমার ভ্রাম্যমান আদালতে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com