সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ডাঃ জীবনের মুক্তির দাবিতে বানিয়াচংয়ে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কারান্তরীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের নিঃশর্ত মুক্তির দাবিতে বানিয়াচং ১নং ইউনিয়ন কৃষকদল মহিলা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকালে স্থানীয় সারং বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ব্র্যাক অফিসের সামনে সমাবেশে মিলিত হয়। ইউনিয়ন কৃষকদল নেতা মসকুদ মিয়ার সভাপতিত্বে ও সেলিম আহমদের পরিচালনায় সামাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষকদল সেক্রেটারী জীবন আহমেদ লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষকদল সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক আল আমিন, খোরশেদ আলম, এস এম জহিরুল ইসলাম নাসিম, জমির উদ্দিন, অজুফা বেগম, ছালিমুন আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ডা. সাখাওয়াত হাসান জীবন একজন আপাদমস্তক ভাল মানুষ। তিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বানিয়াচং আজমিরীগঞ্জে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বি। তিনি একজন বিশিষ্ট ডাক্তার। বিনা ভিজিটে ৩০ বছর যাবৎ মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। তাঁরমত একজন ভাল মানুষকে সরকার ১০টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জামিনযোগ্য মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বক্তারা তাঁর মুক্তি দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com