রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে পৌর পরিষদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৫৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর/সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে নিয়ে পৌর এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেয়র শারদীয় দূর্গা পূজার ষষ্ঠী থেকে প্রতিমা বিষর্জন পর্যন্ত সুন্দর ও সুষ্ঠভাবে উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট পৌর পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিমাণ খাবার স্যালাইন উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-২, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পৌর শাখার সাভাপতি ও কাউন্সিলর ৮নং ওয়ার্ড, দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ কবির মিয়া, মোঃ সুন্দর আলী, প্রানেশ চন্দ্র দেব, রোকেয়া বেগম, ২নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, নবীগঞ্জ পৌরসভার সচিব মোঃ আজম হোসেন ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com