বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাকিল খান (২০) নামে এক বখাটেকে আটক করেছে জনতা। পরে তাকে উত্যম মধ্যম দিয়ে বাহুবল থানা পুলিশে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিশুর মা শামছুন্নাহার জানান, একই গ্রামের জিতু মিয়ার পুত্র শাকিল তার শিশু কন্যাকে ললিপপ দেয়ার কথা বলে পার্শ্ববর্তী আঁখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
স্থানীয় লোকজন ওই শিশুর চিৎকার শুনে ঘটনাস্থলে এসে শাকিলকে আটক করে। পরে খবর পেয়ে শামছুন্নাহার ও পরিবারের লোকজন তার শিশু কন্যাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লিখাকালে বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লম্পট শাকিলকে আটক করা হয়েছে। তবে তার তদন্তকালে এবং সাক্ষি প্রমাণে ধর্ষণ হয়েছে মর্মে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বাকি তথ্য ভিকটিমের মেডিকেল রিপোর্টের পর জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com