সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে ৬ বছরের সাজা প্রাপ্ত আসামী লোকমান মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র লোকমান মিয়া (৩২) ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে চুনারুঘাট থানার এস.আই মলাই মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ.এস.আই আল-আমিন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উসমানপুর গ্রামে শ্বশুর বাড়ি থেকে আসামী লোকমান মিয়াকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, লোকমান মিয়ার বিরুদ্ধে সিআর-২৬৬/২০০৮ (বন) এর ৬ বছরের সাজা প্রাপ্ত আসামী ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী লোকমান মিয়াকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com