মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জে মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আলোচনা

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির পুরাতন হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ডা. শেখ এমএ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকর্মী মীর গোলাম রাব্বানী, অ্যাডভোকেট মোসাদ্দেকা আক্তার নেলী, সৈয়দা হাফিজুন্নাহার কান্তা, মোজাম্মেল হক বাবুল, অ্যাডভোকেট শামীম পারভীন, অ্যাডভোকেট মুনীরা খানম, মুশফিক হোসেন খান, আলহাজ¦ ইদ্রিস আলী তালুকদার, সাংবাদিক মো. সাহেব আলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তাগন সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণকে তাদের ন্যায্য ও মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সেই সাথে গরিব, দু:খি, অসহায়, অবহেলিত নানাভাবে নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষকে সাধ্য অনুযায়ী সাহায্য প্রদানসহ এব্যাপারে স্ব-স্ব ক্ষেত্রে যথাযথ ভুমিকা পালনের জন্য সকল সচেতন নাগরিক, সমাজসেবী, জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, এবং সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারিদের আন্তরিকতা ও নিষ্টার সাথে একযোগে কাজ করার মাধ্যমে একটি সুখী সুন্দর ও সমৃদ্ব সমাজ গঠনের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com